বগুড়া শাহজাহানপুরে শীর্ষ সন্ত্রাসী আতিকুর রহমান আতিক গ্রেফতার

বগুড়া শাহজাহানপুরে শীর্ষ সন্ত্রাসী আতিকুর রহমান আতিক গ্রেফতার
বগুড়ার শাহজাহানপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী আতিকুর রহমান আতিক (৩৫) কে গ্রেফতার করা হয়েছে। অভিযানটি বুধবার আশেকপুর ইউনিয়নের শাবরুল বাগিনাপাড়া গ্রামে পরিচালিত হয়।
গ্রেফতারের সময় তার বাড়ি তল্লাশি চালিয়ে ব্রিটিশ তৈরি রিভলবার, ৪ রাউন্ড গুলি, একটি ফাঁকা ম্যাগাজিন, শর্টগানের ১১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। এছাড়াও অবৈধ কোকেন ও ইয়াবাসহ সেবনের সরঞ্জাম, একটি ভুয়া সাংবাদিক কার্ড, এবং দু’টি পাসপোর্ট জব্দ করা হয়েছে।