নির্বাচন উপলক্ষে ৩ দিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

নির্বাচন উপলক্ষে ৩ দিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

শামীম খান|স্টাফ রিপোর্টার
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে মোটরসাইকেল চলাচলের ওপর টানা তিন দিনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
ইসির নির্দেশনা অনুযায়ী, ১০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত মোট ৭২ ঘণ্টা সারাদেশে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে।
এছাড়া ভোটের দিন ১১ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টা ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা থাকবে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) নির্বাচন পরিচালনা-০২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগকে এসব নির্দেশনা বাস্তবায়নের অনুরোধ জানানো হয়।
তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জরুরি চিকিৎসা ও ওষুধ পরিবহন, সংবাদমাধ্যম, অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক, বিমানবন্দরগামী যাত্রী (টিকিট প্রদর্শন সাপেক্ষে), দূরপাল্লার যাত্রীবাহী যান এবং রিটার্নিং অফিসারের অনুমোদনপ্রাপ্ত প্রার্থীর একটি যানবাহন এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে।
ইসি আরও জানায়, জাতীয় মহাসড়ক, বন্দর ও গুরুত্বপূর্ণ আন্তঃজেলা সড়কে প্রয়োজনে নিষেধাজ্ঞা শিথিল করা যাবে। স্থানীয় পরিস্থিতি বিবেচনায় জেলা ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন পুলিশ কমিশনার প্রয়োজন অনুযায়ী নিষেধাজ্ঞা শিথিল বা কঠোর করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *