রাঙ্গামাটি জেলা বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী পালিত

রাঙ্গামাটি জেলা বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী পালিত

মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি জেলা প্রতিনিধি:-

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বনির্ভর বাংলার রূপকার, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে রাঙ্গামাটি জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার বিকাল ৪টায় রাঙ্গামাটি জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-ধর্ম বিষয়ক সম্পাদক ও রাঙ্গামাটি-২৯৯ নং আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সংসদ সদস্য ও উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার এবং সঞ্চালনায় ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন।প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-ধর্ম বিষয়ক সম্পাদক ও রাঙ্গামাটি-২৯৯ নং আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু একজন রাষ্ট্রনায়ক নন, তিনি ছিলেন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। মহান মুক্তিযুদ্ধে তাঁর সাহসী ভূমিকা এবং স্বাধীনতার ঘোষণা এ দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনের মাধ্যমে শহীদ জিয়া এ দেশে গণতন্ত্রের পথ সুগম করেছিলেন। তিনি বিশ্বাস করতেন জনগণের ক্ষমতায়নে। তাঁর স্বনির্ভর বাংলাদেশের দর্শন আজও আমাদের জন্য অনুকরণীয়।অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন,আজ দেশের গণতন্ত্র হুমকির মুখে। শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে জনগণের অধিকার আদায়ে মাঠে থাকতে হবে। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর আদর্শ বাস্তবায়নের মাধ্যমে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানান। আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম, স্বাধীনতা যুদ্ধে তাঁর অবদান, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা এবং বাংলাদেশের উন্নয়ন ও স্বনির্ভরতার পথে তাঁর দর্শন নিয়ে আলোচনা করেন। শেষে তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *