বুধবার থেকে শাবান মাস গণনা শুরু, নির্ধারিত হলো শবে বরাতের তারিখ

বুধবার থেকে শাবান মাস গণনা শুরু, নির্ধারিত হলো শবে বরাতের তারিখ

শামীম খান | স্টাফ প্রতিনিধি
দেশের আকাশে সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে মঙ্গলবার (২০ জানুয়ারি) রজব মাসের ৩০ দিন পূর্ণ হবে। এর পরিপ্রেক্ষিতে আগামী বুধবার (২১ জানুয়ারি) থেকে শাবান মাসের গণনা শুরু হবে।
শাবান মাসের হিসাব অনুযায়ী আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিনগত রাতে সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র শবে বরাত পালিত হবে।
সোমবার সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন। সভায় দেশের বিভিন্ন স্থান থেকে প্রাপ্ত চাঁদ দেখার তথ্য পর্যালোচনা করে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *