নির্বাচনী খরচ সংগ্রহে ক্রাউডফান্ডিং, ওয়েবসাইট উদ্বোধন এনসিপির

নির্বাচনী খরচ সংগ্রহে ক্রাউডফান্ডিং, ওয়েবসাইট উদ্বোধন এনসিপির

নিজস্ব প্রতিবেদক

প্রার্থীদের নির্বাচনী খরচ সংগ্রহে ক্রাউডফান্ডিং ওয়েবসাইট উদ্বোধন করেছে এনসিপি। বছর শেষে অডিট করার মাধ্যমে সংগ্রহ-খরচের হিসাব উপস্থাপন করা হবে। সোমবার (১৯ জানুয়ারি) বিকালে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ওয়েবসাইটের উদ্বোধন করেন মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূইয়া।
তিনি বলেন, দলের আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতেই এমন উদ্যোগ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ বলেন, তার নামে আর্থিক অনিয়মের কোনো অভিযোগ প্রমাণ করতে পারেনি কেউ। এ বিষয়ে কোনো প্রমাণ পেলে বিচার মাথা পেতে নেওয়ার কথা জানান তিনি।

এদিন বিকালে জামায়াতে ইসলামীর সাথে জোট নিয়ে ফের বৈঠক করেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূইয়া। আসিফ মাহমুদ জানান, জোটবদ্ধ অবস্থান শীঘ্রই জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *