ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাকবিতণ্ডা, রুমিন ফারহানাকে শোকজ

ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাকবিতণ্ডা, রুমিন ফারহানাকে শোকজ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এক চিঠিতে তাকে আগামী ২২ জানুয়ারি সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়।
এর আগে, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুবকর সরকার রুমিন ফারহানার বিরুদ্ধে ‘মব সৃষ্টি’র অভিযোগ আনেন। এ ঘটনায় তিনি গত শনিবার (১৭ জানুয়ারি) নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি এবং সিনিয়র সিভিল জজ আশরাফুল ইসলামের কাছে একটি চিঠি পাঠিয়ে আইনি ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।
কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়, রুমিন ফারহানা আচরণবিধি লঙ্ঘন করে প্রায় ৪০০-৫০০ মানুষের উপস্থিতিতে জনসভা করেন এবং সেখানে বৃহৎ স্টেজ নির্মাণ করে রাজনৈতিক বক্তব্য দেন। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট জনসভা বন্ধ করার নির্দেশ দিলে তিনি ঔদ্ধত্যপূর্ণ ও অসৌজন্যমূলক আচরণ করেন এবং বিভিন্ন ধরনের হুমকি প্রদান করেন বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *