সম্পাদক–সাংবাদিকদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়
দেশের জাতীয় পর্যায়ের গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর বনানীর হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে এ অনুষ্ঠান শুরু হয়।
বিএনপির দলীয় সূত্র জানায়, জাতীয় সংবাদপত্র, টেলিভিশন, রেডিও, সংবাদ সংস্থা ও অনলাইন গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকদের সম্মানে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা আমন্ত্রণপত্রে গণমাধ্যম প্রতিনিধিদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়। আমন্ত্রণ বার্তায় উল্লেখ করা হয়, দীর্ঘদিন পর গণমাধ্যমের সঙ্গে সরাসরি সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ের সুযোগ তৈরি করতেই এ আয়োজন।
বিএনপির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, এ অনুষ্ঠানের মাধ্যমে গণমাধ্যমের সঙ্গে দলটির পারস্পরিক সৌহার্দ্য ও যোগাযোগ আরও দৃঢ় হবে।