মরহুমা বেগম খালেদা জিয়ার মাগফিরাত ও তারেক রহমানের উত্তরবঙ্গ সফর সফল করতে গাজীপুরে বিএনপির প্রস্তুতি সভা

মরহুমা বেগম খালেদা জিয়ার মাগফিরাত ও তারেক রহমানের উত্তরবঙ্গ সফর সফল করতে গাজীপুরে বিএনপির প্রস্তুতি সভা

মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আসন্ন উত্তরবঙ্গ সফর সফল করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর মহানগরের কোনাবাড়ী, কাশিমপুর ও বাসন থানা বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর যৌথ উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। সভায় বিভিন্ন স্তরের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত ও ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
সভায় মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয় এবং তাঁর রাজনৈতিক অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। পাশাপাশি দলের চলমান আন্দোলন জোরদার, সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা, তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করা এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়।
এছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্তরবঙ্গ সফরকে সর্বাত্মকভাবে সফল করতে সাংগঠনিক প্রস্তুতি ও কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *