গাছা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন
গাজীপুর মহানগরীর গাছা প্রেসক্লাবের ২০২৬–২৭ মেয়াদের নবনির্বাচিত নির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার আহসানুল কবির সোহেল নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
শপথ গ্রহণ অনুষ্ঠানে সভাপতি হিসেবে মো. আব্দুল হামিদ খান
এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. আশরাফুল ইসলাম দায়িত্ব গ্রহণ করেন। এছাড়াও সহ-সভাপতি মো. আশরাফুল আলম মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন জিয়া, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক মো. নজরুল ইসলাম, প্রচার সম্পাদক আব্দুল খালেক এবং নির্বাহী সদস্য হিসেবে জুমন খান, এমারত হোসেন বকুল সরকার ও সুমা আক্তার লুবনা শপথ গ্রহণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান। আরও উপস্থিত ছিলেন গাছা থানা জামায়াতে ইসলামীর আমীর আলহাজ্ব মিয়াজ উদ্দিন মাস্টার, গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন খান এবং খাইলকুর বাদশা মিয়া অগ্রণী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সভাপতি মাজহারুল ইসলাম রুবেল।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদলের সদস্য মো. হারুন অর রশীদ খান, গাছা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শাহীন মিয়া, ৩৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আবুল হাসেম এবং ৩৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. কামরুজ্জামান।
সাংবাদিকতার নৈতিকতা, দায়িত্ববোধ ও পেশাগত মানোন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন গাজীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান। সংহতি প্রকাশ করে আরও বক্তব্য দেন অধ্যাপক আবুল হোসেন, মো. আরিফ মৃধা, মো. রফিকুল ইসলাম, এম এ নাসির, মো. আলমগীর কবির, মো. হাজী কামাল চৌধুরী, মো. আব্দুল ওয়াহাব রিংকু, মো. এম কাজল খান ও মো. বেলায়াত হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন পূবাইল থানা প্রেসক্লাবের সভাপতি মো. খসরু মৃধা, কোনাবাড়ী থানা প্রেসক্লাবের সভাপতি মো. সালাউদ্দিন আহমেদ, গাজীপুর মহানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামান, গাজীপুর জেলা ঐক্য পরিষদের সহ-সভাপতি মো. নাজিম উদ্দিন, ভাওয়াল প্রেসক্লাবের সভাপতি মো. মাজহারুল ইসলাম রবিন, সহ-সম্পাদক মো. জসিম প্রধান এবং দৈনিক নববানীর নির্বাহী সম্পাদক মো. মেহেদী হাসান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা শাখার সভাপতি মো. রফিকুল ইসলাম, মহানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, ভাওয়াল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম মিয়া, পূবাইল থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আলতাফ হোসেনসহ বিভিন্ন উপজেলা ও থানা প্রেসক্লাবের নেতৃবৃন্দ এবং সাংবাদিক সংগঠনের প্রতিনিধিরা।
গাছা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সভাপতি মোছাদ্দিকুর রহমান হাজী মুসার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানের সঞ্চালনা করেন আহ্বায়ক কমিটির সদস্য সচিব টিটু কান্তি কর এবং সদস্য মামুন সরকার।
বক্তারা আশা প্রকাশ করে বলেন, নবনির্বাচিত এই কমিটি বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে গাছা এলাকার উন্নয়ন, গণতন্ত্র এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।
উল্লেখ্য, গত ১৯ ডিসেম্বর ২০২৫ গাছা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।