ভাওয়ালগড়ে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই ও দলগঠন ক্যাম্প শুরু

ভাওয়ালগড়ে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই ও দলগঠন ক্যাম্প শুরু

Oct 29, 2026

গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নে নতুন কুঁড়ি স্পোর্টসের ইউনিয়ন পর্যায়ের বাছাই ও দলগঠন ক্যাম্প শুরু হয়েছে। ২০২৬-২৭ মৌসুমের (সিজন-২) এ ক্যাম্প চলবে আগামী ২ নভেম্বর পর্যন্ত। মঙ্গলবার (২৭ অক্টোবর) ভাওয়ালগড় ইউনিয়নের ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে এ ক্যাম্পের কার্যক্রম শুরু হয়। নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নসংক্রান্ত ইউনিয়ন কমিটি, ভাওয়ালগড় ইউনিয়ন এর আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহবায়ক সদস্য আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী। সভাপতিত্ব করেন আলহাজ্ব সালাউদ্দিন সরকার। এ সময় ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল ইসলাম বিএসসি, ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, নুরুল আমিন মাস্টার, আবুল হোসেন, আবু সাইম মোল্লা ও শফিক সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ ক্যাম্পের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে খেলোয়াড় বাছাই ও দল গঠনের কার্যক্রম পরিচালিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *