কবিতার নামঃ দেশপ্রেমিক ইশরাক

কবিতার নামঃ দেশপ্রেমিক ইশরাক

Oct 20, 2026

অথই নূরুল আমিন

উৎসর্গ : বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা।

সেই ছেলেটি পাওয়া গেছে বাংলাদেশের জবে
যে ছেলেটি কথায় না বড়ো হয়ে কাজে বড়ো হবে
সেই ছেলেটি পাওয়া গেছে জরাজীর্ণ সমাজে
যে লেগেছে দেশটাকে সুন্দর করার কাজে।

যুগে যুগে সেই ছেলেটি খোঁজে ফিরছে যারা
ফেসবুকে আজ তারাই কিন্তু দিয়ে যাচ্ছে সারা
সেই ছেলেটি দেশের রত্ন বলছে আজকে সবাই
দেশের সবাই বলছে এগিয়ে যাক ইশরাক ভাই।

ইশরাককে নিয়ে যারা করে গেছে ছলনা
সেইসব চাটুকারেরা করছে কিন্তু কান্না
আজকে ওরা বুঝে গেছে সবখানে সব চলে না
ইশরাক হলো খাঁটি নেতা, হীরার সমমনা।

দলমত নির্বিশেষে এমন একজন ছেলেকে
সবাই দিচ্ছে ভালোবাসা টেনে নিচ্ছে বুকে
ইশরাকের আকাশ ছোঁয়া জনপ্রিয়তা দেখে
বিরোধীরাও হাহাহা রিয়েক্ট করছে না মুখে।

বাংলার বুকে সেই যে দামাল ছেলের কবিতায়
ইশরাক হোসেন আজকে প্রমাণিত হয়ে যায়
দেশের মানুষের এতো ভালোবাসা যার জন‍্য
দেশপ্রেমিক ইশরাক তার যোগ্যতায় ধন‍্য।

বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার ছেলে
ইশরাক হোসেন, জয়ের মালা আজকে গলে
নিন্দুক আর শত্রুদের মুখে পরেছে চুন কালি
ইশরাক তুমি এগিয়ে যাও সবাই করছে বলাবলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *