সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জাতীয় মৎস্য পক্ষ পালন

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জাতীয় মৎস্য পক্ষ পালন

Aug 17, 2026

 

সিলেট প্রতিনিধিঃ

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ পালন করা হয়েছে। ‘রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপদ্যকে সামনে রেখে রোববার উপজেলা প্রশাসন ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে র্যালী, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
প্রথমে উপজেলা চত্ত্বর থেকে শুরু হয়ে র‍্যালীটি উপজেলা চত্তরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণের পর ইউএনও’র বাংলোর পুকুরে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করা হয়। এরপর উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলেচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসিবুল হাসানের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন সিলেট-৬-আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী। বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মেঃ ইউসুফ হোসেন খান,সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ডিজিএম ওবায়দুল হক, জেলা বিএনপির উপদেষ্টা মহিউসসুন্নাহ চৌধুরী মার্জিস, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর জিন্নুর আহমদ চৌধুরী, জেলা বিএনপি উপদেষ্টা গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সহ সকল শ্রেণীর উপজেলা কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *