আমি জাতীয় সংসদে এ দেশের আপামোর নারী পুরুষ সবার জন্য কথা বলতে চাই-এ্যাডভোকেট দিলারা সুলতানা সেতু
ডেস্ক রিপোর্ট :-
বাংলাদেশ জাতীয় সংসদের মহিলা সংরক্ষিত আসনের এম পি পদপ্রার্থী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি এন পি) গাজীপুর মহানগরের একজন সক্রিয় সদস্য ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বি এন পি চেয়ারম্যান ও সাবেক বেগম খালেদা জিয়াসহ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
এ্যাডভোকেট দিলারা সুলতানা সেতু বলেন, আমি এ দেশের অবলা নারীদের নিয়ে আছি এবং তাদের জন্য কিছু করতে চাই। শুধু নারী নয়, নারী-পুরুষসহ দেশ ও জাতীর জন্য কিছু করতে চাই। এ সময় উপস্থিত ছিলেন থানা বি এন পির নেতাকর্মী এবং মহিলা নেত্রীবৃন্দ। তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় শহীদের অবদানের কথা স্বরন করেন এবং সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন, মহান স্বাধীনতা দিবসে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বর্তমান প্রজন্মকে দেশ প্রেমে উদ্ভুদ্ধ করার আহবান জানিয়েছেন বক্তারা।
দেশ ও জাতির জন্য সকলে মিলে মিশে একটি সুন্দর সোনার বাংলা গড়ে তোলার আহবান জানান।