মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির প্রতিবাদে গাজীপুরে মহানগর তাঁতি দলের বিক্ষোভ মিছিল

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির প্রতিবাদে গাজীপুরে মহানগর তাঁতি দলের বিক্ষোভ মিছিল

Sep 11, 2026

 

গাজীপুর প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তির তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে গাজীপুর মহানগর তাঁতি দল। গাজীপুর মহানগর তাঁতি দলের সভাপতি তাজুল ইসলাম বেপারী এবং সাধারণ সম্পাদক তাজউদ্দিন তাজুর নেতৃত্বে এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা কটূক্তিকারীদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। বিক্ষোভ মিছিলে গাজীপুর মহানগর তাঁতি দলের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন: মহানগর কমিটি: সহ-সভাপতি ইজ্জত আলী, সহ-সভাপতি মোঃ মাসুদ রানা, সহ-সভাপতি আলহাজ্ব আকবর হোসেন, দপ্তর সম্পাদক মানিক মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন মিয়া, এবং যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন গাজী। থানা সভাপতিবৃন্দ: গাজীপুর মেট্রো থানার সভাপতি শহিদুল ইসলাম আপন, গাছা থানার সভাপতি ওসমান গনি, পূর্ব থানার সভাপতি নজরুল ইসলাম, পশ্চিম থানার সভাপতি সোহেল সিদ্দিকী এবং পুবাইল থানার সভাপতি আব্দুল হাই। থানা সাধারণ সম্পাদকবৃন্দ: পশ্চিম থানার সাধারণ সম্পাদক আলহাজ্ব মনোয়ার হোসেন খোকন, গাজীপুর মেট্রো থানার সাধারণ সম্পাদক সোহেল রানা, পূর্ব থানার সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, গাছা থানার সাধারণ সম্পাদক এনামুল হক এবং পুবাইল থানার সাধারণ সম্পাদক সোহেল রানা। এছাড়া কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ রিয়াদউদ্দিন, আবুল কাশেম, বাবুল মিয়া, সোহেল মিদ্দা, আক্কাস মিদ্দা, রতন মিয়া, শহীদ মন্ডল ও কাজী শাওনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *