কবিতার নাম : দিবিলোকে আলোকিত
কবিতার নাম : দিবিলোকে আলোকিত
উৎসর্গ : কবি মোছা: মুক্তা খাতুন ( মাটির মা )
অথই নূরুল আমিন
এই যে দেখছি আমার একান্ত নয়নে
কর্মকাণ্ড গুলো পরখ করছি মনে মনে
মন মানসিকতা যার, হীরার চেয়ে ও উত্তম
মন থেকে জানাই শ্রদ্ধা, জানাই স্বাগতম।
এই বয়সেই কঠিন আদ্রতায় ভরপুর
যার সারদি স্বপ্ন গুলো রয়েছে বহু দূর
লক্ষ্য গুলো স্থিত, উদ্দেশ্য মানব সেবার
আমার পক্ষ থেকে ” উত্তম মানবী ” উপহার।
তারা জানে ভেঙ্গে পরলেই শেষ নয় নিশানা
আরো জোরে শক্ত করে শুরু হয় স্বপ্ন বুনা
সাগরের তেমন চাওয়া পাওয়া থাকে না
জল থাকা চাই, থাকা চাই ঢেউয়ের আলপনা।
এখানে দেখছি ভেজাল এবং নকলে সয়লাব
তারপরও যতটুকু সম্ভব দরকার ভালো সংলাপ
এখানে ঠিকে থাকতে দরকার মজবুত অভিজ্ঞতা
ভালো থাকবেন সবসময় লেখক সংগঠক মুক্তা।
এখানে অনেকেই জ্বলন্ত আগুনে জ্বলতে থাকে
কেউ কেউ হতাশায় ভুগতে থাকে রোগে শোকে
এখানে আবার অনেকেই নবজাগরণে হয় আগত
এই যে একজন রমনী, যিনি দিবালোকে আলোকিত।