চট্টগ্রামে অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন

চট্টগ্রামে অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন

Nov 3, 2026

কক্সবাজার জেলা প্রতিনিধিঃ

চট্টগ্রামে জাতীয় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (২ নভেম্বর) বিকেল পাঁচটায় নগরের কদম মোবারক এলাকার মোমিন রোডে পত্রিকাটির চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনোয়ার হোসেন। সঞ্চালনা করেন পত্রিকাটির চট্টগ্রাম ও সিলেট বিভাগীয় জোন ইনচার্জ এনামুল হক রাশেদী।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (সিআরএ) সভাপতি সোহাগ আরেফিন, চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আবু মুসা, ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রামের সভাপতি শিব্বির আহমদ ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অতিথিরা পত্রিকাটির সংশ্লিষ্ট ব্যক্তিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় তাঁরা অগ্রযাত্রা প্রতিদিনের প্রকাশনা ও সংবাদ পরিবেশনের প্রশংসা করেন এবং পত্রিকাটির ভবিষ্যৎ সাফল্য কামনা করেন। বক্তারা বলেন, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করা জরুরি। তাঁরা অগ্রযাত্রা প্রতিদিনের আগামী দিনের পথচলা আরও সমৃদ্ধ হবে বলে আশা প্রকাশ করেন। পরে অতিথি ও সংবাদকর্মীদের অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। অনুষ্ঠানে পত্রিকাটির চট্টগ্রামের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি ছাড়াও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *