বরিশাল বিভাগ সমিতি, ঢাকার কার্যকরি পরিষদ এর সভা অনুষ্ঠিত

বরিশাল বিভাগ সমিতি, ঢাকার কার্যকরি পরিষদ এর সভা অনুষ্ঠিত

Sep 26, 2026

বরিশাল প্রতিনিধিঃ

বরিশাল বিভাগ সমিতি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিয়াউল কবির দুলু’র সভাপতিত্বে শনিবার (২৬ অক্টোবর) বিকাল ৪.০০ টায় মতিঝিল কিচেন ইয়ার্ডে ভিআইপি রুমে কার্যকরি পরিষদ এর সভা অনুষ্ঠিত হয়। সভায় বিগত সভার কার্যবিবরণী পাঠ, পুন: অনুমোদন এবং বিগত অনুষ্ঠানের আয়- ব্যয়ের অনুমোদন দেয়া হয়। কমিটির মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বর্ধিত করা হয়। ইতিপূর্বে গঠিত সম্মেলন প্রস্তুতি কমিটি বিলুপ্ত করা হয়। ২৬ অক্টোবর শের ই বাংলা এ কে ফজলুল হক এর জন্মবার্ষিকী উদযাপন করার সিদ্ধান্ত গৃহীত হয় এবং সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট রুবেল হাওলাদার কে আহবায়ক, যুব সম্পাদক মো: আবুল কালামকে সদস্য সচিব করে শের ই বাংলা জন্ম বার্ষিকী উদযাপন উপ কমিটি গঠন করা হয় এবং অনুষ্ঠান আয়োজনে ৫০,০০০/(পন্জাশ হাজার) টাকার বাজেট অনুমোদন করা হয়। সভায় সমিতির শৃঙ্খলা ভঙ্গের কারনে সমিতির যুগ্ম দপ্তর সম্পাদক মো: জাকির হোসেন কে বহিষ্কার করা হয়, তদস্থলে আজীবন সদস্য ঢাকা ওয়াসার কর্মকর্তা মো: আবদুল মান্নান কে যুগ্ম দপ্তর সম্পাদক হিসেবে কো-অপট করা হয়। সভায় প্রচার সম্পাদক এর মৃত্যুতে পদ শূন্য হওয়ায় তদস্থলে আজীবন সদস্য, বাংলা ভিশনের নির্বাহী সম্পাদক ও পটুয়াখালী জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি জনাব বদরুল আলম নাবিল কে প্রচার সম্পাদক পদে কো-অপট করা হয়। সভায় প্রত্যেক কর্মকর্তা ও নির্বাহী সদস্যগনকে দুই জন করে আজীবন সদস্য সংগ্রহ এবং সকলের বকেয়া মাসিক চাঁদা পরিশোধ করার অনুরোধ জানানো হয়। এবং ইতিপূর্বে আজীবন সদস্য পদে আবেদনকারীদের সদস্য পদ অনুমোদন করা হয়। বরিশাল বিভাগ সমিতি, ঢাকার কার্যকরি পরিষদের আজকের সভায় বক্তব্য রাখেন সর্বজনাব সমিতির সহসভাপতি জ্ঞানেন্দ্র নাথ বিশ্বাস ( সরকারের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব), সহসভাপতি শওকত ইসলাম ( সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর), সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুছ ছোবাহান, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট রুবেল হাওলাদার, সাংগঠনিক সম্পাদক আবদুর রব হাওলাদার ( অবসরপ্রাপ্ত জেলা জজ),নির্বাহী সদস্য জাকির হোসেন খান( অবসরপ্রাপ্ত জেনারেল ম্যানেজার, সোনালী ব্যাংক) দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো : আবদুর রাজ্জাক, ড.মো: নাঈম হোসেন মিয়া, অধ্যাপক সবুজ আলম, এস এম মনিরুজ্জামান, মো: জাকারিয়া মোল্লা, এড. হারুনুর রশিদ, মো: ইসা শরীফ সবুজ, মোঃমকবুল আহমেদ মিন্টু, মো: সেলিম মিয়া, উপাধ্যক্ষ মোঃ আবদুর রহমান, মো: আসাদুজ্জামান খান, শিরিন আকতার কেয়া,মো: আনিসুর রহমান, সৈয়দ মো: আসাদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মো: এনায়েত হোসেন আকন্দ, মো:ওয়াজিবুর রহমান, মো: মনিরুল ইসলাম, অধ্যক্ষ নুর মোহাম্মদ, ফরিদ আহমদ, মে: আবদুল মান্নান, ইন্জিনিয়ার আল আমিন খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *