৫ নং ঘাটনগর ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব আবুল হোসেন বাবু

৫ নং ঘাটনগর ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব আবুল হোসেন বাবু

Sep 19, 2026

 

নওগাঁ প্রতিনিধি:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁর পোরশা উপজেলার ৫ নং ঘাটনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন প্রত্যাশী হিসেবে সর্বস্তরের মানুষের দোয়া ও সমর্থন কামনা করেছেন আলহাজ্ব আবুল হোসেন বাবু। চেয়ারম্যান পদে নির্বাচনকে সামনে রেখে তিনি ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ করছেন বলে জানা গেছে। এ সময় তিনি সাধারণ মানুষের খোঁজখবর নেওয়ার পাশাপাশি এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা শুনছেন। আলহাজ্ব আবুল হোসেন বাবু বলেন, ঘাটনগর ইউনিয়নের মানুষের পাশে থেকে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করতে চান। দলীয় মনোনয়ন পেলে এবং জনগণের সমর্থন লাভ করলে ইউনিয়নের শিক্ষা, যোগাযোগব্যবস্থা, কৃষি, স্বাস্থ্যসেবা ও নাগরিক সুবিধার উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। তিনি আরও বলেন, “ঘাটনগর ইউনিয়নের মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। জনগণের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা নিয়ে এলাকার উন্নয়ন ও কল্যাণে কাজ করাই আমার লক্ষ্য।” আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি ৫ নং ঘাটনগর ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *