ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করেন অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), চট্টগ্রাম রেঞ্জ

মস্ত মিয়া
জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া :
আজ সোমবার ২৪ আগস্ট ২০২৬ খ্রি. জনাব নাজমুল হাসান পিপিএম, অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) চট্টগ্রাম রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি পুলিশ অফিসের বিভিন্ন দাপ্তরিক রেজিস্টার, নথিপত্র ও প্রশাসনিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যালোচনা করেন। এ সময় তিনি দাপ্তরিক কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা, শৃঙ্খলা ও গতিশীলতা আরও সুসংহত করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।