নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা ও শিশুসাহিত্যিক শাম্মি তুলতুলের ‘ছোটদের নজরুল’

নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা ও শিশুসাহিত্যিক শাম্মি তুলতুলের ‘ছোটদের নজরুল’

Oct 22, 2026

হাকিকুল ইসলাম খোকন,এমডি নাসির, বাপসনিউজঃ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ঘোষিত ‘নজরুল বর্ষ ২০২৬’ উপলক্ষে প্রকাশিত হতে যাচ্ছে বাংলাদেশের জনপ্রিয় কথা ও শিশুসাহিত্যিক শাম্মী তুলতুলের নতুন প্রবন্ধের বই “ছোটদের নজরুল”। তিনি বড়দের পাশাপাশি শিশুসাহিত্য নিয়েও লেখালেখি করে প্রচুর সুনাম অর্জন করেছেন।ইতিমধ্যে বইটির অফিশিয়ালি প্রচ্ছদ প্রকাশ পেয়েছে।বইটি প্রকাশিত হবে শীর্ষ প্রকাশনী সংস্থা “বইপত্র প্রকাশন” থেকে। তাছাড়া শাম্মি তুলতুল দেশের প্রথম সারির পত্রিকায় লেখালেখি করে দেশে ও আন্তর্জাতিক

অঙ্গনেও খ্যাতি অর্জন করেছেন। তিনি ভারতেও লেখালেখি করে খুব জনপ্রিয় হয়ে উঠেছেন বলে সংবাদ সংস্থা বাপসনিউজকে সম্প্রচারিত সংশ্লিষ্টরা জানিয়েছেন ।
তার জন্ম চট্টগ্রাম শহরে। এই পর্যন্ত তার প্রকাশিত বইয়ের সংখ্যা বাংলাদেশ,ভারত মিলিয়ে ১৭ টি। তিনি লেখালেখির অবদানের জন্য পেয়েছেন অসংখ্য জাতীয় আর আন্তর্জাতিক পুরস্কার।তুলতুল বলেন,তথ্য ভিত্তিক বই লেখা খুব পরিশ্রমের আর বাচ্চাদের বই মানে আরও বিশেষ নজর দিতে হয় লেখাতে।নজরুলকে নিয়ে এটি আমার ২য় বই প্রকাশ হবে যদি সব কিছু অনুকূলে থাকে ।আমার নতুন প্রকাশক মাহবুবুর রহমান বাবু মহোদয়ের প্রতি আমি অনেক কৃতজ্ঞ, তিনি আমাকে স্পেশাল সুযোগ দিয়েছেন।তিনি সবার সহযোগিতা কামনা করেছেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *