রাজশাহী চিড়িয়াখানার ঐতিহ্য ফেরাতে রাসিক প্রশাসক ও ডিজির যৌথ পরিদর্শন

রাজশাহী চিড়িয়াখানার ঐতিহ্য ফেরাতে রাসিক প্রশাসক ও ডিজির যৌথ পরিদর্শন

Aug 29, 2026

 

রাজশাহী

নতুন পশুপাখি সংযোজন ও আধুনিকায়নের পথে রাজশাহী কেন্দ্রীয় উদ্যান রাজশাহী চিড়িয়াখানার ঐতিহ্য ফেরাতে রাসিক প্রশাসক ও ডিজির যৌথ পরিদর্শন রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা আধুনিকায়ন কার্যক্রম পরিদর্শন করছেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি মো. শাহজামান খান। রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার হারানো ঐতিহ্য পুনরুদ্ধার, নতুন পশুপাখি সংযোজন এবং বিশ্বমানের আধুনিকায়নের লক্ষ্যে যৌথভাবে সরেজমিন পরিদর্শন করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) ও প্রাণিসম্পদ অধিদপ্তর। শুক্রবার (২৮ আগস্ট) সকালে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. শাহজামান খান চিড়িয়াখানার সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন। এ সময় তাঁরা খাঁচা ও অবকাঠামোগত সংস্কার, প্রাণীদের উপযোগী পরিবেশ সৃষ্টি এবং আধুনিক রূপরেখা নিয়ে মতবিনিময় করেন।  পরিদর্শনকালে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন সাংবাদিকদের জানান, নাগরিক সেবা নিশ্চিত ও জনআকাঙ্ক্ষা পূরণে বর্তমান প্রশাসন নিরলসভাবে কাজ করছে। দায়িত্ব গ্রহণের পর থেকেই নগরবাসীর পক্ষ থেকে ঐতিহ্যবাহী চিড়িয়াখানাটি সংস্কার ও সমৃদ্ধ করার জোরালো দাবি ছিল। নগরবাসীর দাবির প্রেক্ষিতে নতুন পশুপাখি সংযোজন ও সার্বিক আধুনিকায়নের পরিকল্পনাটি প্রধানমন্ত্রী এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হয়। ইতিপূর্বে প্রতিমন্ত্রীর পরিদর্শনের পর এবার প্রাণিসম্পদ অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তাদের আগমন এই রূপান্তর প্রক্রিয়াকে বাস্তব রূপ দিতে গতিশীল ভূমিকা রাখবে। প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান জানান, চিড়িয়াখানাটিকে একটি পূর্ণাঙ্গ, আন্তর্জাতিক মানসম্পন্ন ও দর্শনার্থীবান্ধব বিনোদনকেন্দ্রে রূপান্তরের উদ্দেশ্যে একটি বিশেষজ্ঞ দল খুব দ্রুত সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি স্টাডি) সম্পন্ন করবে। আন্তর্জাতিক পরিমণ্ডলে আধুনিক চিড়িয়াখানা ব্যবস্থাপনা ও প্রাণী কল্যাণ যেভাবে নিশ্চিত করা হয়, সেই মানদণ্ড অনুসরণ করেই রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানাকে নতুন আঙ্গিকে গড়ে তোলা হবে। যৌথ এই পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা) ড. মো. বজলুর রহমান, প্রকল্প পরিচালক ড. মো. সফিকুর রহমান, প্রাণিসম্পদ অধিদপ্তর রাজশাহী বিভাগের পরিচালক ড. আনন্দ কুমার অধিকারী, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের ও ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *