গোয়াইনঘাটে জামায়াতের ইফতার মাহফিল ও আলোচনা সভা

গোয়াইনঘাটে জামায়াতের ইফতার মাহফিল ও আলোচনা সভা

অফিস ডেস্ক :

বাংলাদেশ জামায়াতে ইসলামী গোয়াইনঘাট উপজেলা শাখার উদ্যোগে রমজানের তাৎপৰ্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) বিকেলে গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে গোয়াইনঘাট উপজেলা জামায়াতের আমীর মাষ্টার আবুল হোসেন এর সভাপতিত্বে সেক্রেটারি ইমরান আহমদ এর পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর কেন্দ্রীয় মজলিসে সূরার সদস্য হাফেজ মাওলানা আনোয়ার হোসাইন খান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নজরুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি নজরুল ইসলাম, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদ গোয়াইনঘাট উপজেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর ডাক্তার আব্দুন নূর, নায়েবে আমীর মাওলানা ফয়েজ আহমদ, গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সহ সভাপতি রুহুল আমিন নুমান, গোয়াইনঘাট উপজেলা মুক্তিযুদ্ধা দলের সভাপতি আব্দুল হক, কলেজ ছাত্র দলের সাবেক নেতা বিলাল উদ্দিন, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসিম, বিশিষ্ট মুরব্বি মনির উদ্দিন এনসিপি গোয়াইনঘাট উপজেলার সাধারণ সম্পাদক গোলাম মরতূজা, গোয়াইনঘাট উপজেলা ছাত্র শিবিরের সেক্রেটারি বোরহান উদ্দিন, কলেজ সভাপতি সাকিব আহমদ । মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জিল্লুর রহমান, গোয়াইনঘাট উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মালেক, সহ সভাপতি আজিজুর রহমান আজিজ, জামায়াত নেতা গিয়াস উদ্দিন রুবেল, কামাল উদ্দিন, নুর হোসেন, মাওলানা নাজিম উদ্দিন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *