কেল্লা শহীদ ( রহ:) মাজার শরীফ প্রাঙ্গনে হাজারো মুসল্লিদের ঢল জুম্মা নামাজের আদায় করার সময়
মস্ত মিয়া
জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার জেলার আখাউড়ায় উপজেলা ঐতিহ্যবাহী খড়মপুর হযরত শাহ সৈয়দ আহাম্মদ গেছুদারাজ প্রকাশ্য শাহ্পীর কল্লা শহীদ (র:) সপ্তাহ ব্যাপী বার্ষিক ওরশ মোবারক উপলক্ষে জুম্মার নামাজে মুসুল্লিদের ঢল নামে। শুক্রবার (১৪ আগস্ট) বেলা ১০টা থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে আসা ভক্ত-আশেকানরা মাজার মসজিদে জড়ো হতে শুরু করেন। অনেকে দুই তিন ঘণ্টা আগে এসে নামাজের জন্য অপেক্ষা করেন। দুতলা মসজিদ, মাজার চত্বর, মাদরাসাসহ আশেপাশের সকল স্থাপনায় নামাজ আদায় করেন মুসল্লীরা। প্রায় ২০ হাজার মানুষ জুম্মার নামাজ আদায় করেন বলে ধারনা করা হচ্ছে।