ঈদুল আজহায় সুবিধাবঞ্চিতদের পাশে সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম
নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাজীপুর সিটি করপোরেশনের ৫৩ নম্বর ওয়ার্ডে অসহায়, হতদরিদ্র ও সাধারণ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন সাবেক কাউন্সিলর ও টঙ্গী পশ্চিম থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। রবিবার (২৪ মে) সকালে তার নিজ কার্যালয়ে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সুবিধাবঞ্চিত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
জাহাঙ্গীর আলম বলেন, পবিত্র ঈদুল আজহা ত্যাগ, ভ্রাতৃত্ববোধ ও মানবতার মহান শিক্ষা দেয়। সমাজের সকল ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই ঈদের প্রকৃত আনন্দ নিহিত। আমরা চাই, ঈদের আনন্দ সমাজের প্রতিটি মানুষের ঘরে পৌঁছে যাক।
তিনি আরও বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর, মানবিক ও সম্প্রীতির সমাজ গড়ে তোলা সম্ভব। ঈদ সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ইব্রাহিম হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক লিটন। এ সময় আরও উপস্থিত ছিলেন, টঙ্গী ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আনিসুর রহমান শিপন, সাধারণ সম্পাদক সাদেক হোসেন, মনির হোসেন, কৃষক দল নেতা শহীদ মন্ডল, সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন সরকার, স্বেচ্ছাসেবক দল নেতা কবির হোসেন, মো. জামির হোসেন, মো. কাবিন মন্ডলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় জাহাঙ্গীর আলম জানান, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুর করিম রনির পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার টঙ্গী পশ্চিম থানা এলাকার প্রতিটি ওয়ার্ডে ১০০ পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। পাশাপাশি ৫৩ নম্বর ওয়ার্ডের অতিরিক্ত হতদরিদ্র পরিবারের কথা বিবেচনা করে তিনি ব্যক্তিগত উদ্যোগে ১৫০টিরও বেশি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।
তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা ত্যাগ, মহিমা ও ভালোবাসার নিদর্শন। আমরা এই ওয়ার্ডের সকল শ্রেণির সাধারণ মানুষকে নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে চাই।
স্থানীয়রা জানান, ঈদকে সামনে রেখে এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এমন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।