জলবায়ু সহনশীল পানি ও বর্জ্য ব্যবস্থাপনাকে গুরুত্ব দিয়ে উমার ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা;

জলবায়ু সহনশীল পানি ও বর্জ্য ব্যবস্থাপনাকে গুরুত্ব দিয়ে উমার ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা;

ইসতিয়াক আহম্মেদ ইমন|স্টাফ রিপোর্টার

 

নওগাঁর ধামইরহাটে জলবায়ু সহনশীল পানি ব্যবস্থাপনা ও টেকসই কঠিন বর্জ্য ব্যবস্থাপনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে উমার ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের জনঅংশগ্রহণমূলক উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

 

উন্মুক্ত বাজেট ঘোষণাকালে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় ইউনিয়নের উন্নয়ন পরিকল্পনা, জনসেবা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব কার্যক্রম বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের আহবায়ক সদস্য ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম লিটন। তিনি বলেন, জনগণের অংশগ্রহণের মাধ্যমে প্রণীত বাজেট স্থানীয় উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *