টঙ্গীতে অধ্যাপক এম. এ. মান্নানের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
সাইফুল আলম| গাজীপুর
গাজীপুরের মাটি ও মানুষের নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাবেক ভাইস চেয়ারম্যান এবং সাবেক ধর্ম ও ত্রাণ মন্ত্রী অধ্যাপক এম. এ. মান্নানের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে টঙ্গীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৯এপ্রিল বুধবার সন্ধ্যায় টঙ্গী পশ্চিম থানা এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজনে ছিলেন টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাবেক আহ্বায়ক রেদওয়ানুর রহমান প্রত্যয় বেপারী।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা অধ্যাপক এম. এ. মান্নানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন। তারা বলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র হিসেবে এই অঞ্চলের উন্নয়নে তার অবদান অবিস্মরণীয়। একজন আদর্শবান শিক্ষক ও জনদরদী নেতা হিসেবে তিনি আজীবন সাধারণ মানুষের কল্যাণে কাজ করে গেছেন। দল-মতের ঊর্ধ্বে উঠে তিনি গাজীপুরবাসীর জন্য যে ত্যাগ স্বীকার করেছেন, তা তাকে চিরস্মরণীয় করে রাখবে।
আলোচনা সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ এবং অধ্যাপক এম. এ. মান্নানের পরিবারের জন্য দোয়া করা হয়।
, অধ্যাপক এম. এ. মান্নান ২০২২ সালের ২৮ এপ্রিল রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অনুষ্ঠানের শেষে দোয়া মোনাজাত৷ ও তাবারক বিতরণ এর মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্তি হয়