সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল ঘোষণা: সভাপতি জাফর, সাধারণ সম্পাদক ইমন

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল ঘোষণা: সভাপতি জাফর, সাধারণ সম্পাদক ইমন

স্টাফ রিপোর্টার:

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। সংগঠনের নতুন নেতৃত্বে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বাংলা পোর্টালের সম্পাদক এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি আলী আজগর ইমন।

শনিবার (২৫ এপ্রিল) দুপুর ২টায় অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভার পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সভায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সারাদেশে অব্যাহত সাংবাদিক নির্যাতন প্রতিরোধে বিভিন্ন পেশাজীবীর অংশগ্রহণে শিগগিরই ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল ঘোষণা করা হবে।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সহযোগী সংগঠন হিসেবে “সাংবাদিক নির্যাতন মুক্ত আগামীর বাংলাদেশ” গঠনের লক্ষ্য নিয়ে এ সংগঠনটি মাঠপর্যায়ে কাজ করবে বলে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, ২০২০ সালে করোনা মহামারিকালে দেশে সাংবাদিক নির্যাতনের ঘটনা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে এ সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। পরবর্তীতে দেশের বিভিন্ন অঞ্চলে একাধিক শাখা কমিটি গঠন করে কার্যক্রম সম্প্রসারণ করা হয়।

সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করতে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে একাধিক ভার্চুয়াল বৈঠকে কেন্দ্রীয় কমিটি গঠনের প্রস্তাব গৃহীত হয়েছে এবং শিগগিরই বাকি পদগুলো পূর্ণাঙ্গভাবে ঘোষণা করা হবে বলে জানানো হয়।

নতুন কমিটিতে সাংবাদিকদের পাশাপাশি আইনজীবী, ইমাম, পুরোহিত, চিকিৎসক, শিক্ষক, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, নারী নেত্রী, ছাত্রনেতা, এনজিও প্রতিনিধি, আইটি বিশেষজ্ঞ, শ্রমিক নেতা ও মানবাধিকার কর্মীরা যুক্ত থাকবেন বলেও সংগঠন সূত্রে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *