পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন।

পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন।

অফিস ডেস্ক :

” এসো হে বৈশাখ, এসো এসো ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাঙালীর ঐতিহ্যবাহী সংস্কৃতিকে বুকে ধারণ করে ঠাকূরগাঁও পীরগঞ্জে পহেলা বৈশাখ ১৪৩৩ বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে পান্তা ভাত ভোজনের মাধ্যমে নববর্ষের আনুষ্ঠানিক সূচনা করা হয়েছে।

সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ৷ পীরগঞ্জ উপজেলা চত্ত্বর থেকে বিভিন্ন সাজে সজ্জিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার এর নেতৃত্বে উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, সাংবাদিক সংগঠন, স্কাউট সদস্য, শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে একটি বৈশাখী শোভাযাত্রা বের হয়। পরে শহরের কয়েকটি প্রধান সড়ক প্রদিক্ষণ করে উপজেলা চত্তরে এসে শেষ হয়।

শোভাযাত্রা শেষে , বৈশাখের বিভিন্ন গান পরিবেশনের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার । এছাড়া বৈশাখ উপলক্ষ্য লোকজ্য মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পূরুস্কার বিতরণ ও রচনা, চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এন এম ইসফাকুল কবীর, পীরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম ,সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউর ইসলাম জিয়া, দমকল বাহিনীর ষ্টেশন কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) শাহ মো. জরজেট, প্রমুখ। তাছাড়াও পীরগঞ্জ সরকারী কলেজ বর্ষবরণ উদযাপন করেছে।
বঙ্গব্দ নববর্ষ গ্রাম বাঙলার ঐতিহ্য বহন করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *