পাঁচবিবিতে ৪ দিন ব্যাপী বৈশাখী উৎসবের উদ্বোধন

পাঁচবিবিতে ৪ দিন ব্যাপী বৈশাখী উৎসবের উদ্বোধন

অফিস ডেস্ক :

গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্য কে নতুন প্রজম্মের মাঝে তুলে ধরতে জয়পুরহাটের পাঁচবিবিতে ৪ দিনব্যাপী বৈশাখী উৎসবের (মেলা) উদ্বোধন করা হয়েছে।
১৪ এপ্রিল দুপুরে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন দুঃস্থ কল্যাণ সংস্থার পাঁচবিবি স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত এ উৎসবের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, সাবেক উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, জেলা কৃষকদলের সদস্য সচীব মঞ্জুরে মওলা পলাশ, দুঃস্থ কল্যাণ সংস্থার সভাপতি ও কেন্দ্রীয় জাসাসের সদস্য এম আই মিঠু, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জনাবুর রহমান জনি, আর আই রকি ও হাসানুর রহমান রাব্বী।
এর আগে প্রধান অতিথি মেলায় আগত বিভিন্ন স্টল পরিদর্শন করেন। স্টল গুলোতে হারিয়ে যাওয়া বিভিন্ন গ্রামীণ ঐতিহ্য গুলো তুলে ধরা হয়। এছাড়াও বিভিন্ন গ্রামীণ খেলাধুলা দর্শনার্থীদের মাঝে প্রদর্শন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *