টঙ্গীতে দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আরিফ হাওলাদার
সাইফুল আলম|গাজীপুর
আসন্ন বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষ্যে দেশবাসী ও সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলা নববর্ষ বাঙালির সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। নতুন বছর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। অতীতের সকল জরাজীর্ণতা মুছে ফেলে নতুন উদ্যমে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানান তিনি।
শুভেচ্ছা বার্তায় তিনি আরও উল্লেখ করেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রেখে নতুন বছরে বাংলাদেশ যেন একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে এগিয়ে যেতে পারে, এটাই আমাদের প্রত্যাশা।
পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। এই উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে ঘরে—এই কামনা করে তিনি দেশবাসীকে ‘শুভ নববর্ষ’ জানান।