গৌরীপুর প্রেসক্লাবের নতুন কমিটি গঠন  সভাপতি ফারুক, সম্পাদক রাকিব

গৌরীপুর প্রেসক্লাবের নতুন কমিটি গঠন  সভাপতি ফারুক, সম্পাদক রাকিব

স্টাফ রিপোর্টার :

ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাব-এর নতুন আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাবের গৌরীপুর উপজেলা প্রতিনিধি বেগ ফারুক আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক কালবেলার উপজেলা প্রতিনিধি রাকিবুল ইসলাম রাকিব।
সোমবার (রাত) প্রেসক্লাবের নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত নির্বাচনী সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের আহ্বায়ক মো. রইছ উদ্দিন এবং সঞ্চালনা করেন আহ্বায়ক সদস্য সচিব হুমায়ুন কবীর।
সভায় বক্তারা প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য ও পারস্পরিক সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি কমল সরকার ও কাজী আব্দুল্লাহ আল আমীন, প্রবীণ সাংবাদিক সুপ্রিয় ধর বাচ্চু, সাবেক সহ-সভাপতি তিলক রায় টুলু, সাবেক সাধারণ সম্পাদক সুজিত কুমার দাস, মো. আনোয়ার হোসেন শাহীন, আলী হায়দার রবিন, শফিকুল ইসলাম স্বপন, শেখ মো. বিপ্লব, সাবেক অর্থ সম্পাদক শামীম খান, সাবেক সহ-সাধারণ সম্পাদক সাজ্জাতুল ইসলাম সাজ্জাত, সাবেক শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ওবায়দুর রহমান, সদস্য আরিফ আহমেদ ও মো. কামাল উদ্দিন প্রমুখ।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব কমিটি গঠনের সত্যতা নিশ্চিত করে বলেন, “খুব শিগগিরই আলোচনার মাধ্যমে প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। আমরা সবাই মিলে গৌরীপুর প্রেসক্লাবকে আরও শক্তিশালী ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তুলতে কাজ করব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *