গৌরীপুরে আরাফাত রহমান কোকো পরিষদ মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

আব্দুর রউফ দুদু গৌরীপুর( ময়মনসিংহ) প্রতিনিধিঃ-
ময়মনসিংহের গৌরীপুরে রবিবার ১৭মে নূরুল আমিন খান উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে আরাফাত রহমান কোকো পরিষদ মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
ফাইনাল খেলায় অংশ গ্রহণ করেন শম্ভুগঞ্জ স্পোর্টিং ক্লাব ও ইসলামাবাদ স্পোর্টিং ক্লাব। নির্ধারিত সময়ে কোন গোল না হওয়ায় খেলাটি ট্রাইব্রেকারে গড়ায়। ট্রাইব্রেকারে জয়লাভ করে ইসলামাবাদ স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন। খেলার উদ্বোধন করেন গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব আলহাজ্ব মোঃ আব্দুর রহমান বাবুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান (শহিদ), যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম কামল, নূরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল ইসলাম, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম রাঙ্গা এবং ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির সভাপতি আজিজুল ইসলাম আরজু।
ইসলামাবাদ স্পোর্টিং ক্লাবের হয়ে খেলায় অংশ নেন অন্তর হাসান, সাগর আহমেদ, আকাশ মিয়া, অন্তর মিয়া ও আইনুল হক। অন্যদিকে শম্ভুগঞ্জ স্পোর্টিং ক্লাবের হয়ে অংশ নেন বিপুল মিয়া, ইমন হাসান, নূর আলম, ফয়সাল মিয়া ও আরিফুল হক।