যুক্তরাষ্ট্রের কংগ্রেসে পুনর্নির্বাচিত হয়েছেন নিউইয়র্কের ডেমোক্র্যাট টিম কেনেডি

যুক্তরাষ্ট্রের কংগ্রেসে পুনর্নির্বাচিত হয়েছেন নিউইয়র্কের ডেমোক্র্যাট টিম কেনেডি

Nov 6, 2026

হাকিকুল ইসলাম খোকন,এমডি নাসির,হেলাল মাহমুদ, বাপসনিউজঃ

মংগলবার,৩ নভেম্বর ২০২৬,মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডেনিস হ্যাননকে পরাজিত করে টিম কেনেডি দ্বিতীয় পূর্ণ মেয়াদ নিশ্চিত করেছেন তিনি।খবর বাপসনিউজ ও আইবিএননিউজ । ভোট গণনার প্রাথমিক পর্যায়ে তিনি ৬৫ শতাংশের বেশি ভোট পেয়েছিলেন। নিউইয়র্কের অদূরে কানাডা কাছাকাছি বাফেলোর বাসিন্দা কেনেডি ২০২৪ সালে বিশেষ নির্বাচনে প্রথমবার কংগ্রেস সদস্য নির্বাচিত হন। নিউইয়র্কের ২৬তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের প্রতিনিধিত্ব করছেন তিনি। এই জেলার আওতায় রয়েছে বাফেলো, ল্যাকাওয়ানা, নায়াগ্রা ফলস, টোনাওয়ান্ডা ও নর্থ টোনাওয়ান্ডা। জয়ের পর বক্তব্যে টিম কেনেডি বলেন, যুক্তরাষ্ট্রের মানুষের জীবনযাত্রার ব্যয় কমানো, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং খাদ্যনিরাপত্তা প্রতিষ্ঠায় কাজ করতে হবে। কেনেডির পুনর্নির্বাচন বাফেলো ও পশ্চিম নিউইয়র্কের রাজনীতিতে ডেমোক্র্যাটদের অবস্থান আরও শক্ত করল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *