বিএনপির সমর্থন নিয়ে পিরুজালী ইউপি নির্বাচনে লড়তে চান নাজিম সরকার

বিএনপির সমর্থন নিয়ে পিরুজালী ইউপি নির্বাচনে লড়তে চান নাজিম সরকার

Nov 6, 2026

গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুর সদর উপজেলার ১ নম্বর পিরুজালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে প্রচারণায় নেমেছেন যুবদল নেতা মো. নাজিম সরকার। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমর্থিত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে আগ্রহী বলে প্রচারপত্রে উল্লেখ করেছেন। মো. নাজিম সরকার গাজীপুর সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক। তিনি গাজীপুর জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি, পিরুজালী ইউনিয়ন যুবদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এবং বৃহত্তর মির্জাপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। প্রচারণার পোস্টারে তাঁকে সাবেক সফল মেম্বার হিসেবে উল্লেখ করা হয়েছে। তিনি মরহুম আবদুল কাইয়ুম সরকারের সুযোগ্য পুত্র। পোস্টারে ‘করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগান তুলে ধরে পিরুজালী ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, আশীর্বাদ ও সমর্থন চেয়েছেন নাজিম সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *