একাত্মতায় নিজেদের খুঁজে পেতে নান্দনিক এই নতুন ভাবনায় দেশীয় সংস্কৃতির মায়াময় স্পর্শে নিজেকে রাঙিয়ে নেওয়ার এক অনন্য আহ্বান

একাত্মতায় নিজেদের খুঁজে পেতে নান্দনিক এই নতুন ভাবনায় দেশীয় সংস্কৃতির মায়াময় স্পর্শে নিজেকে রাঙিয়ে নেওয়ার এক অনন্য আহ্বান

Oct 30, 2026

হাকিকুল ইসলাম খোকন,এমডি নাসির, বাপসনিউজঃ

‘পালস ওয়েভ’ এর ভালোবাসায় সৈয়দ বান্না এর তত্ত্বাবধানে সাজছে উৎসবের প্রাঙ্গণ “হলিডে মার্কেট প্লেস’ ।খবর আইবিএননিউজ ও বাপসনিউজ।নকশার জাদুতে নিজস্বতাকে ফুটিয়ে তুলতে মনকাড়া পোশাকের সম্ভার সাজিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় ফ্যাশন ‘ডিজাইনার রুনি’ এবং সাথে থাকছেন আরো অনেকেই,যারা রয়েছেন আমাদের প্রিয় ‘বুটিক’ তালিকায়। দেশীয় শিল্প ও সৃষ্টিশীলতার পাশে দাঁড়িয়ে অনুপ্রেরণার হাত বাড়িয়ে দিতে, চলে আসুন প্রাণের এই মিলনমেলায়। শিকড়ের টান আর চমৎকার এই উদযাপনে আপনারা সবাই সাদর আমন্ত্রিত।পহেলা নভেম্বর’২০২৬, রবিবার। সকাল ১১ টা থেকে রাত এগারোটা। এবং এই ধারাবাহিকতা চলবে প্রতি রবিবার,একই জায়গায় একই সময়ে।।আল আকসা রেস্টুরেন্ট’।১৪৮-০১ হিলসাইড অ্যাভিনিউ, জ্যামাইকা, এনওয়াই ১১৪৩৫।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *