নওগাঁর পোরশা সীমান্তে ভারতীয় ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী আটক, একজন পলাতক

নওগাঁর পোরশা সীমান্তে ভারতীয় ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী আটক, একজন পলাতক

Jun 3, 2026

অফিস ডেস্কঃ

নওগাঁ জেলার পোরশা উপজেলার নিতপুর সীমান্তে গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ১৬ বিজিবির টহল দল।

আটককৃত ব্যক্তি মোঃ মাসুদ রানা (১৭), পিতা মোঃ আয়েশ উদ্দিন, গ্রাম গোপালগঞ্জ গুচ্ছগ্রাম, নিতপুর ইউনিয়ন, পোরশা উপজেলা, নওগাঁ। বুধবার দুপুরে নিতপুর বিওপির সীমান্ত মেইন পিলার ২৩০/৫২ আর হতে আনুমানিক ১.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কপালির মোড়ে অবস্থিত মোঃ রফিকের মিষ্টির দোকান থেকে তাকে আটক করা হয়।

টহল কমান্ডার নায়েব সুবেদার আমির হোসেনের নেতৃত্বে পরিচালিত বিশেষ টহল অভিযানে ১০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাকে আটক করা হয়।

এ সময় একই এলাকার কপালীর মোড়ের মনোয়ারের ছেলে তছলিম (৩২) ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরবর্তীতে আটককৃত আসামি ও জব্দকৃত আলামত পোরশা থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *