‎বানিয়াচংয়ে আদালতে নেওয়ার পথে পুলিশের ভ্যান উল্টে খাদে, আহত ৬

‎বানিয়াচংয়ে আদালতে নেওয়ার পথে পুলিশের ভ্যান উল্টে খাদে, আহত ৬

অফিস ডেস্ক :
‎
‎হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় আদালতে আসামি নেওয়ার পথে পুলিশের একটি ভ্যান উল্টে সড়কের পাশে খাদে পড়ে ছয়জন আহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার সুবিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
‎
‎পুলিশ জানায়, বানিয়াচং থানা থেকে কয়েকজন আসামিকে হবিগঞ্জ আদালতে নেওয়া হচ্ছিল। পথে সুবিদপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে ভ্যানটি খাদে পড়ে যায়। এতে ভ্যানে থাকা তিন পুলিশ সদস্য ও তিন আসামি আহত হন।
‎
‎আহতদের স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়।
‎
‎সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত এক নারী আসামিকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
‎
‎বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ জানান, দুর্ঘটনার কারণ তদন্তে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *