কসবায় পৃথক অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগ নেতাসহ ৪ আসামি গ্রেপ্তার
মস্ত মিয়া
জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পৃথক অভিযানে বিভিন্ন মামলার চার আসামিকে গ্রেপ্তার করেছে কসবা থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ১০ নভেম্বর রাত ১টা ৩০ মিনিটে কসবা থানাধীন খাড়েরা ইউনিয়নের খাড়েরা বাজার এলাকা থেকে কসবা থানার মামলা নং-১৩, তারিখ ১০/১১/২০২৬-এর তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—১। মোঃ সাব্বির হোসেন বাবু (২১), কুটি ইউনিয়ন ছাত্রলীগের সদস্য। পিতা: মোঃ নবাব মিয়া, মাতা: পারুল বেগম। ২। ইমরান হোসাইন (২৩), কুটি ইউনিয়ন ছাত্রলীগের সদস্য। পিতা: নুরুল ইসলাম, মাতা: মেহেরা বেগম। উভয়ের ঠিকানা: গ্রাম বাইশার, কুটি ইউনিয়ন, থানা কসবা, জেলা ব্রাহ্মণবাড়িয়া। ৩। মোঃ আনিসুর রহমান (৪৬), সহ-সভাপতি, পাহাড়পুর ইউনিয়ন যুবলীগ, বিজয়নগর। পিতা: মৃত আব্দুল বারিক, মাতা: হাসেনা বেগম। ঠিকানা: গ্রাম খাটিংগা, পাহাড়পুর ইউনিয়ন, থানা বিজয়নগর, জেলা ব্রাহ্মণবাড়িয়া। অন্যদিকে, কসবা থানার মামলা নং-২৫, তারিখ ২২/০৪/২০২৫ ইং-এর তদন্তে প্রকাশিত আসামি আলমগীর মিয়া (৪৩)-কে ১০ নভেম্বর দুপুর ২টা ৩০ মিনিটে কুটি ইউনিয়নের কুটি বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি লেসিয়ারা গ্রামের দুবরাজ মিয়ার ছেলে। গ্রেপ্তারকৃত চার আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।