বালিয়াডাঙ্গীতে কলেজের ফটকে তালা, ছাত্রলীগ নেতা আটক

বালিয়াডাঙ্গীতে কলেজের ফটকে তালা, ছাত্রলীগ নেতা আটক

Nov 10, 2026

ঠাকুরগাঁও সংবাদদাতাঃ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সমির উদ্দীন স্মৃতি কলেজের প্রধান ফটকে তালা দিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঘোষিত ধর্মঘট কর্মসূচির পোস্টার সাঁটানোর সময় আরিফ হাসান নামে ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ২টার দিকে কলেজের প্রধান ফটকে এ ঘটনা ঘটে। জানা যায়, ছাত্রলীগের ঘোষিত ধর্মঘট কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে কলেজের প্রধান ফটকে তালা লাগিয়ে পোস্টার সাঁটিয়ে ছবি তুলছিলেন আরিফ হাসান। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *