নওগাঁর মান্দায় মাদক সেবন ও জনউপদ্রবের অভিযোগে তিনজন গ্রেপ্তার

নওগাঁর মান্দায় মাদক সেবন ও জনউপদ্রবের অভিযোগে তিনজন গ্রেপ্তার

Oct 13, 2026

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর মান্দা উপজেলায় মাদকবিরোধী অভিযান ও ওয়ারেন্ট তামিল কার্যক্রমের অংশ হিসেবে মাদক সেবন এবং জনউপদ্রব সৃষ্টির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর ২০২৬) বিকেল সাড়ে ৩টার দিকে মান্দা থানার ৮ নম্বর কুসুম্বা ইউনিয়নের বড়পই গ্রামের বুলবুল নামের এক ব্যক্তির কলাবাগান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মান্দা উপজেলার ছোট বেলালদহ গ্রামের মো. মোক্তার হোসেন (৩৫), সাহাপুর বোর্ডঘর গ্রামের মো. আসলাম হোসেন (২৮) এবং ছোট বেলালদহ গ্রামের মো. বিদ্যুৎ (৪৩)। পুলিশ সূত্রে জানা যায়, অভিযানকালে তাঁদের মাদক সেবন ও জনউপদ্রব সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে মাদক সেবনের বিভিন্ন উপকরণ জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে বলে জানা গেছে। মাদকবিরোধী অভিযান ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এ ধরনের কার্যক্রম অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *