শিশু ফাহিম হত্যাঃ ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন

শিশু ফাহিম হত্যাঃ ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন

Aug 13, 2026

 

সিলেট প্রতিনিধিঃ

‎সিলেটে শিশু ফাহিমা হত্যা মামলার আসামি ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‎‎বুধবার (১২ আগস্ট) সিলেট আদালতপাড়ায় সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।‎ মানববন্ধনে সভাপতিত্ব করেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের সাবেক সিনিয়র সহ-সভাপতি সুনির্মল সেন। সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট জেলা শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাহান উদ্দিন নাজুর পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বারের বিশিষ্ট আইনজীবী ও সিনিয়র সাংবাদিক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন দিলু।‎ প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামাল খান। এছাড়া বক্তব্য রাখেন বিশেষ অতিথি সিনিয়র সাংবাদিক এমদাদুর রহমান চৌধুরী জিয়া, মানববন্ধনে বক্তারা বলেন, শিশু ফাহিমাকে হত্যার ঘটনায় জড়িত ঘাতক জাকিরের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ন্যায়বিচারের স্বার্থে মামলার বিচারিক কার্যক্রম দ্রুত সম্পন্ন করে আদালত কর্তৃক মৃত্যুদণ্ডের রায় হয়ে থাকলে তা দ্রুত কার্যকর করার দাবি জানান তারা।‎ মানববন্ধনে বক্তারা আরও বলেন, শিশু হত্যার মতো নৃশংস ঘটনায় কোনো ধরনের শিথিলতা বা দীর্ঘসূত্রতা কাম্য নয়। ফাহিমা হত্যার সুষ্ঠু বিচার ও দোষীর সর্বোচ্চ শাস্তি কার্যকরের মাধ্যমে সমাজে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার বার্তা দিতে হবে। ‎মানববন্ধনে সাংবাদিক, আইনজীবী, সমাজকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *