তেতুলিয়ায় শালবাহান উচ্চ বিদ্যালয়ে শিক্ষকদের নামে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে প্রতিবাদ

তেতুলিয়ায় শালবাহান উচ্চ বিদ্যালয়ে শিক্ষকদের নামে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে প্রতিবাদ

খাদেমুল ইসলাম

জেলা প্রতিনিধি পঞ্চগড় :

 

পঞ্চগড় জেলার তেতুলিয়ায় শালবাহান দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে একটি মানববন্ধনকে কেন্দ্র করে বিভিন্ন মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে শালবাহান দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ব্ক্কর সিদ্দিক কাবুল।

 

রোববার (২৪ মার্চ) বেলা ১১টায় উপজেলার শালবাহান উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মলনে লিখিত বক্তব্য পাঠ করেন শালবাহান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ব্ক্কর সিদ্দিক কাবুল ।

 

সংবাদ সম্মেলনে মো আবু বক্কর সিদ্দিক কাবুল বলেন, আমি শতভাগ সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছি

আমি দায়িত্ব পাওয়ার পর থেকে কিছু স্বার্থানেষী কুচক্রী মহল শালবাহান দ্বিমুখী উচ্চ বিদ্যালয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও মনগড়া অপ-প্রচার চালিয়ে যাচ্ছে।

 

 

তিনি বলেন, বিভিন্ন স্বার্থান্বেষী মহল নানাভাবে অপপ্রচার চালাচ্ছে। যা শিক্ষক সমাজের জন্য গভীর ষড়যন্ত্রের একটি নীলনকশা।এহেন কর্মকাণ্ডের নিন্দা জানায়। সেসময়ে শালবাহান দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষক মোঃ,সোহেল, ফারুক হোসেন, মোঃ মামুন, মোছাঃ ফরিদা আক্তার, মোছাঃ আফরোজী বেগমসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *