চট্টগ্রামে রেলওয়ের মালামাল গোপনে সরানোর চেষ্টা ট্রাকসহ আটক
অফিস ডেস্ক :
বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত অর্থ উপদেষ্টা ও প্রধান হিসাব অধিকর্তা (পরিবহন হিসাব শাখা) কার্যালয়, পলোগ্রাউন্ড চট্টগ্রাম এলাকা থেকে পুরাতন কাগজপত্র ও মালামাল পাচারের চেষ্টা করার সময় একটি ট্রাকসহ মালামাল আট/ক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)।
শুক্রবার (৬ মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, এক ট্রাক ভর্তি পুরাতন কাগজপত্র ও বিভিন্ন মালামাল গোপনে বের করে নেওয়ার সময় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা হাতেনাতে আ/টক করেন।
রেলওয়ে সূত্রে জানা যায়, এসব পুরাতন কাগজপত্র ও মালামাল বিক্রির ক্ষেত্রে নিয়ম অনুযায়ী টেন্ডারের মাধ্যমে বিক্রি করার কথা। তবে কোনো ধরনের টেন্ডার ছাড়াই রাতের আঁধারে মালামালগুলো পাচারের চেষ্টা করা হচ্ছিল বলে অভিযোগ উঠেছে।ঘটনার সঙ্গে কারা জড়িত রয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।