চন্দনাইশে গরু ডাকাতি করতে বাঁধা দেওয়ায় গুলিবিদ্ধ হয়ে গৃহস্থ খুন

চন্দনাইশে গরু ডাকাতি করতে বাঁধা দেওয়ায় গুলিবিদ্ধ হয়ে গৃহস্থ খুন

অফিস ডেস্ক :
চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার ১নং জোয়ারা এলাকায় রাতে গরু ডাকাতি করতে গেলে বাঁধা দেওয়ায় ডাকাতের গুলিতে গুলিবিদ্ধ হয়ে গৃহস্থ খুন হয়েছে। গত ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার পৌরসভাস্থ ১নং ওয়ার্ড সেন পাড়ায় এ ঘটনা ঘটে। জানা যায় ঘটনার দিন বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার সময় ৭/৮ জনের একদল ডাকাত অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে পৌরসভার ১নং ওয়ার্ড সেন পাড়ার চন্দন দে (৭০) ও নিতাই দে (৫৫) এর বাড়ীতে মাইক্রো যোগে গরু ডাকাতি করে নিয়ে যাওয়ার জন্য আসে। ডাকাত দল গোয়াল ঘরের তালা ভাঙ্গতে গিয়ে শব্দ হলে চন্দন দে (৭০) এর ঘুম ভেঙ্গে যায়। তড়িগড়ি বাহিরে এসে চন্দন দে দেখতে পাই ৭/৮ জনের একদল ডাকাত তার ও নিতাই দে বাড়ীর সাথে থাকা গোয়াল ঘর থেকে ৫টি বড় বড় গরু বের করে নিয়ে আসা মাইক্রো গাড়ীতে তুলছে। এসময় চন্দন দে চিৎকার করলে তাড়াহুরা করে ডাকাত দল ২টি গরু ছেড়ে দিয়ে ৩টি গরু নিয়ে যায়। নিয়ে যাওয়া গরুর মূল্য প্রায় দুই লক্ষ টাকা। এ সময় চন্দন দে বাঁধা দিলে ডাকাত দল এলোপাতারি গুলি চালায়। ডাকাত দলের গুলিতে চন্দন দে গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যায়। চন্দন দের স্ত্রী স্বামী গুলিবিদ্ধ হয়ে পড়ে যাওয়া দেখে শোর চিৎকার করলে পাড়া পড়সি ঘটনাস্থলে উপস্থিত হয়ে চন্দন দেকে উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠান। ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াছ খাঁন পিপিএম ছুটিতে থাকায় বক্তব্য নেওয়া যাইনি। এ বিষয়ে সহকারী পুলিশ সুপার মোঃ সোহানুর রহমান সোহাগ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *