কসবায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ ২ জন আসামি গ্রেফতার

কসবায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ ২ জন আসামি গ্রেফতার

Oct 10, 2026

মস্ত মিয়া

জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া জালা কসবায় পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৫ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এসময় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ও শুক্রবার উপজেলার বায়েক ও গোপীনাথপুর ইউনিয়নের পৃথক এলাকায় এসব অভিযান চালানো হয়। পুলিশের প্রেস রিলিজের মাধ্যমে জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বায়েক ইউনিয়নের নয়নপুর কোনাঘাটা এলাকায় নয়নপুর থেকে মন্দবাগগামী পাকা সড়কে অভিযান চালিয়ে মো. বিল্লাল ওরফে সুমন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তাঁর দখল ও হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অন্যদিকে, শুক্রবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের সেকান্দার পাড়া এলাকায় শরিফ মিয়ার বসতবাড়ির সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে মাহিন উদ্দিন (২৯) নামে আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর দখল ও হেফাজত থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি সবুজ ও হলুদ রঙের ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করে কসবা থানা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *