ব্রাহ্মণবাড়িয়া কুখ্যাত ছিনতাই কারী চাদ মিয়া উরেফে চাঁন মিয়া নামে পুলিশের হাতে গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া কুখ্যাত ছিনতাই কারী চাদ মিয়া উরেফে চাঁন মিয়া নামে পুলিশের হাতে গ্রেফতার

Oct 8, 2026

মস্ত মিয়া

জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় চাঁদ মিয়া ওরফে চাঁন মিয়া (৪৫) নামে এক কুখ্যাত ছিন/তাইকারীকে গ্রে/প্তার করেছে সদর মডেল থানা পুলিশ। তার বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, পুলিশকে মারধোর ও মাদ/কসহ একাধিক মারামারির অভিযোগে ১৮টি মামলা রয়েছে। বুধবার (৭ অক্টোবর) ভোর ৫টার দিকে শহরের বাগানবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার চাঁদ মিয়া ওরফে চাঁন মিয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কান্দিপাড়া গ্রামের মৃত ফজলু মিয়ার ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানা পুলিশের নিয়মিত ও বিশেষ অভিযানের অংশ হিসেবে বাগানবাড়ি এলাকায় অভিযান চালিয়ে চাঁন মিয়াকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন সময় ডাকাতির প্রস্তুতি, পুলিশকে মারধোর, মাদক ও একাধিক মারামারিসহ মোট ১৮টি মামলা রয়েছে। এর মধ্যে একটি মারামারির মামলা বর্তমানে তদন্তাধীন এবং তার বিরুদ্ধে একটি গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে। পুলিশ আরও জানায়, চাঁন মিয়ার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তার কর্মকাণ্ডে আনন্দবাজার ও কান্দিপাড়া এলাকার সাধারণ মানুষ অতিষ্ঠ ছিলেন বলে স্থানীয়দের অভিযোগ। তাকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘চাঁন মিয়ার বিরুদ্ধে ছিনতাই, মাদকসহ বিভিন্ন অপরাধে মোট ১৮টি মামলা রয়েছে। পুলিশের বিশেষ অভিযানের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার বিকেলে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’ তিনি আরও বলেন, ‘মাদক, ছিনতাইকারী ও কিশোর গ্যাংবিরোধী পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *