সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোট-জালসহ ১৭ জেলে আটক

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোট-জালসহ ১৭ জেলে আটক

Sep 26, 2026

কক্সবাজার প্রতিনিধিঃ

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের উত্তর-পশ্চিম সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ছয়টি ট্রলিং জাল ও ৭০০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় ১৭ জন জেলেকে আটক করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে সেন্টমার্টিন দ্বীপের উত্তর-পশ্চিম সমুদ্র এলাকায় কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিনের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালান। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন রাতে বিষয়টি জানান। কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, অভিযানের সময় একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে বোটটিতে তল্লাশি চালিয়ে ছয়টি ট্রলিং জাল ও আনুমানিক ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ৭০০ কেজি সামুদ্রিক মাছ পাওয়া যায়। এ সময় বোটে থাকা ১৭ জন জেলেকে আটক করা হয়। কোস্ট গার্ড জানিয়েছে, জব্দ করা বোট, ট্রলিং জাল, সামুদ্রিক মাছ ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। মৎস্যসম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *