আখাউড়া শিবনগর ১৫৮০ ইয়াবা সহ সোলাইমান ভূঁইয়া মাদক ব্যবসায়ী ১ গ্রেফতার
মস্ত মিয়া
জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া জেলা আখাউড়া, থানা এলাকায় অভিযান পরিচালনাকালে এসআই (নিরস্ত্র) মোঃ আসাদুর রহমান, এএসআই (নিরস্ত্র) মোঃ বিল্লাল হোসেন, এএসআই (নিরস্ত্র) মোঃ ওমর ফারুকসহ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান করা কালীন সময় ২১/০৯/২০২৬ ইং তারিখ ১১টা.৪৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানাধীন মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর উত্তরপাড়াস্থ গ্রেফতারকৃত আসামী ১/সোলাইমান ভূঁইয়া (৪৭), পিতা-আঃ মালেক ভূইয়া, মাতা-মৃত আনোয়ারা বেগম, সাং-শিবনগর (উত্তর পাড়া), আঃ মালেক ভূাঁইয়া বাড়ী, ০৪নং ওয়ার্ড, মনিয়ন্দ ইউনিয়ন, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া এর বসতঘরের ০১নং কক্ষের ড্রেসিং টেবিলের ড্রয়ার হতে গ্রেফতারকৃত আসামীর নিজ হাতে বাহির করিয়া দেওয়া মতে ১৫৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দতালিকা মূলে জব্দ করা হয়। এবং আসামির বিরুদ্ধে মাদক মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।