টঙ্গীতে যুবলীগের ওয়ার্ড সাধারণ সম্পাদক গ্রেপ্তার
গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর মহানগরের টঙ্গীতে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ৫৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সোহেল আহাম্মেদকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে টঙ্গী পশ্চিম থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর ৫৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সোহেল আহাম্মেদকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সরকারবিরোধী কর্মকাণ্ড ও সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান বলেন, সরকারবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে সোহেল আহাম্মেদকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।