আশুগঞ্জে পুলিশের টোল প্লাজায় ১২০০ পিস ইয়াবাসহ ০১ মাদক পাচারকারী গ্রেফতার
মস্ত মিয়া
জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়াঃ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ১ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল মান্নান (নাম) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৫৫ মিনিটের দিকে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় চেকপোস্ট ডিউটি চলাকালে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম চেকপোস্ট ডিউটি করার সময় সন্দেহভাজন আব্দুল মান্নানকে তল্লাশি করে। এ সময় তার কাছ থেকে ১ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা ইয়াবা বিধি মোতাবেক জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়। গ্রেপ্তার আব্দুল মান্নান হবিগঞ্জের ঈদগা বাজার এলাকার মৃত আকরম আলীর ছেলে। এ ঘটনায় আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।